1. admin@pdtv24.com : admin :
  2. seomanager2026@mail.com : seomanager2026 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

২০ ও ২১ অতিরিক্ত সচিব, ২৪ ও ২৫ যুগ্ম সচিব এবং ৩০ ও ৩১ ব্যাচ উপ সচিব দৌড়ে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৬৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, ঢাকা : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করার জন্য যে মেধা শক্তি ও গঠনমূলক পরিকল্পনা দরকার তা হচ্ছে আমলাতান্ত্রিক মেধা ও আমলাতান্ত্রিক সৎ ও সততার শক্তি।

দক্ষ ও মেধাবী আমলাতান্ত্রিক কমিটমেন্টের শক্তি ছাড়া জনাব তারেক রহমানের দ্বারা আদর্শ ও সুষম বন্টনের রাষ্ট্রব্যবস্থা গঠন করা কখনোই সম্ভব নয়।

আর আমলাদেরকে তাদের মেধা ও মননের সঠিক বিন্যাস করিয়ে কাজ পেতে গেলে তাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়ার প্রতি রাষ্ট্রের গুরুত্ব দেয়া দরকার বলেই আমলাদের বেতন কাঠামো অনেকাংশেই বেশি রাখা হয়।

শুধু বেতনভাতা কাঠামো বেশি করলে আমলাদের মেধা মননকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব নয় কেননা যথাযথ সময় তাদের পদোন্নতির বিষয়টিও রাষ্ট্রকে দেখতে হয়।

যথাযথ সময়ে পদোন্নতি যাদের পাওয়ার কথা তাদের পদোন্নতি যদি আটকে রাখা হয় তাহলে তাদের থেকে মেধাবৃত্তিক ও দায়িত্বশীল কাজ আদায় করতে চাওয়া হয় তাহলে তা হবে হাত-পা বেঁধে সাতরে নদী পার হতে বলার মত।

বিসিএস ৮২ নিয়মিত ও স্পেশাল ব্যাচ এক বছরের জন্য চুক্তিভিত্তিক রাষ্ট্রের প্রধান নেতৃত্বাধীন আমলা তথা মন্ত্রিপরিষদ বিভাগ, মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিসিএস ৬ষ্ঠ,৭ম, ৮ ম, ৯ ম, ১০ম ও ১১ তম ব্যাচের অফিসারদের কে চুক্তিভিত্তিক ও নিয়মিতভাবে সরকারে সচিব হিসেবে দায়িত্বরত রাখা হয়েছে।

নিয়মিত চাকরিতে থাকা সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত অফিসার ১১, ১৩, ১৫ ও ১৭ ব্যাচের।

১৮ তম ব্যাচের দুজন বিভাগীয় কমিশনার কে গ্রেড ওয়ান পদোন্নতি করিয়ে জনপ্রশাসনে প্রেষণে রাখা হয়েছে পি আর এল এর মুখোমুখি সময়ে।

১৮ ব্যাচের আরও তিন জনকে বিভাগীয় কমিশনার হতে সচিব পদে পদোন্নতি পদোন্নতি দিয়ে মন্ত্রণালয়ের পদায়ন করা হয়েছে।
রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারগণ ১৮ তম ব্যাচের।
গত ২২ এপ্রিলে খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে ২০ তম ব্যাচের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন, বরিশাল বিভাগীয় কমিশনার হিসেবে ২০ তম ব্যাচের অতিরিক্ত সচিব খলিল আহমেদ ও সিলেট বিভাগীয় কমিশনার হিসেবে ২০ তম ব্যাচের অতিরিক্ত সচিব মশিউর রহমানকে পদায়ন করা হয়।
পরবর্তী ধাপে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে ২০ তম ব্যাচের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবিরকে পদায়ন করা হয়।

১৮ জুন ১৮ তম ব্যাচের অতিরিক্ত সচিব সরফ উদ্দিন উদ্দিন আহমেদ চৌধুরীকে ঢাকা বিভাগীয় কমিশনার হতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি দেবার পর গত ২৮ জুন ২০ তম ব্যাচের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জনাব মনিরুজ্জামান মিঞা কে ঢাকা বিভাগীয় কমিশনার পদে পদায়ন করা হয়।

বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বিভাগসমূহের দায়িত্বরত
অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বরত রয়েছেন ১১, ১৩, ১৫, ১৭, ১৮ ও ২০ ব্যাচের অফিসারগণ।

বর্তমানে মন্ত্রণালয়ের ২৫০ অধিক উপসচিব, ২০০ অধিক যুগ্ম সচিব ও ১৮০ অধিক অতিরিক্ত সচিব পদ ফাঁকা রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ৩০ তম ব্যাচের ৭৯ জনসহ ২৭, ২৮ ও ২৯ তম ব্যাচের অফিসারদের ডিউ পদোন্নতিসহ ৩১তম ব্যাচের আড়াইশো অধিক অফিসারদেরকে পদোন্নতির তালিকায় আনলে ২৫০ অধিক উপসচিব পদোন্নতির খাত পূরণ হয়।

২০, ২১, ২২, ২৪ ও ২৫ তম ব্যাচের যুগ্ম সচিব পদোন্নতি বঞ্চিত অফিসারদের সংখ্যা ৪০০ অধিক। তার মধ্যে ২৪ তম ব্যাচের ১৮০ জন উপসচিবকে প্রমোশন বঞ্চিত করে রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে।

২৪ তম ব্যাচ বিগত বিএনপি সরকারের আমলে চাকরিতে আসলেও এত অধিক সংখ্যক উপসচিবকে যুগ্ম সচিব পদোন্নতি না দিলে বিএনপি সরকার তাদের পথের মতের ও চেতনার আমলাদেরকে হারাচ্ছে বলেও সূত্র জানাচ্ছে।
সেই সাথে ২৪ তম ব্যাচের ব্যাচ পদোন্নতির ১৬ মাস পেরিয়ে গেলেও একটি মূল ব্যাচের সংখ্যার মত বঞ্চিত অফিসারদের কে রিভিউ পদোন্নতি না দিয়ে ২৫ তম ব্যাচের পদোন্নতির আলোচনাটিও আমলাতন্ত্রে বড় ধরনের হতাশাজনক বার্তা ছড়িয়ে পড়তে পারে। সরকারকে এ বিষয়েও গুরুত্ব আরোপ করতে হবে বলেও সচেতন মহল মনে করছে।

গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে ২০ তম ব্যাচের ১০০ জনকে অতিরিক্ত সচিব পদোন্নতি দেবার পরে একই ব্যাচের ১৮৭ জনের পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছে।

চার দলীয় জোট সরকারের শুরুর সময়ে ২১ তম ব্যাচের ২০০ জন অফিসারদের কর্ম জীবন শুরু হয়ে বর্তমানে তাদের মধ্যে ১৭৫ জন যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করছেন।

যাদের পদোন্নতি এক বছর পূর্বে দেয়ার বিধিগত দরকার থাকলেও ২০ তম ব্যাচকে দেড় বছর পরে প্রমোশন দেয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আর ২১ তম ব্যাচের পদোন্নতি দেয়নি। বর্তমানে ২১ তম ব্যাচের ১৭৫ জন যুগ্ম সচিবের অতিরিক্ত সচিব পদোন্নতির জন্য এস এস বি চলছে এবং
যেকোনো সময় পদোন্নতির জন্য উপযুক্ততার প্রয়োজনীয় নথি এসএসবি বোর্ডের কাছে জমা হয়েছে।

বর্তমানে ১৭৯ অধিক অতিরিক্ত সচিব পদ ফাঁকা রয়েছে। জুলাই শেষ নাগাদ যার সংখ্যা দাঁড়াবে ২২০।

আর এই অতিরিক্ত সচিব পদে পদোন্নতির দৌড়ে ২০ তম ব্যাচের ১৮৭ জন ও ২১ তম ব্যাচের ১৭৫ জন অপেক্ষারত আছেন কখন তাদেরকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হবে।

২০ তম ব্যাচের পদোন্নতির সময়ে ইতিপূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে ন্যূনতম ৩৪.৭% পদোন্নতি দেয়া হয়।

সচরাচার অতিরিক্ত সচিব পদে ব্যাচ বাই ব্যাচ পদোন্নতি হিসেবে ৭০-৮০ ভাগ পর্যন্ত পদোন্নতির নিয়ম চালু রয়েছে।

চালু থাকা নিয়মের ভিত্তিতে ২০ তম ব্যাচের ১৮৭ জন যুগ্ম সচিব অতিরিক্ত সচিব পদোন্নতির জন্য রিভিউ আবেদন করেছেন।

বিএনপিপন্থী বা বিএনপি পরিবারপন্থী অথবা চাকরিতে আসার আগে বিএনপি’র ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকা অতিরিক্ত সচিবের প্রয়োজনীয়তা সরকার অনুভব করলে ২০ তম ব্যাচের ৬০ অধিক আমলা রয়েছেন যাদের পরিবার বিএনপিপন্থী এবং যারা অনেকেই ছাত্র অবস্থায় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এর মন্ত্রিপরিষদ বিভাগ ও এস এস বি বোর্ড বিএনপি’র ক্ষমতায় আসার ব্যাপারে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টির নীল নকশা প্রণয়ন করে যার প্রমাণিত সত্যের ভিত্তিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে এর চুক্তি বাতিল করে সেক্ষেত্রে অতিরিক্ত সচিব পদোন্নতিতে বিএনপিরপন্থী বেশিরভাগ আমলাদেরকেই পদোন্নতির বাইরে রাখা হয়। আর এরই ভিত্তিতে রিভিউ আবেদন গ্রহণ করে ২০ তম ব্যাচের বিএনপিপন্থিসহ বঞ্চিত মেধাবী আমলাদেরকে জ্যেষ্ঠতা দানপূর্বক অতিরিক্ত সচিব পদোন্নতি দেয়া উচিত বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল জানাচ্ছেন।

অপরদিকে ২১ তম ব্যাচের ১৭৫ জন যুগ্ম সচিব হতে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য জোর তৎপরতা চালু রেখেছেন।

২০ তম ব্যাচের ১৮৭ ও ২১ তম ব্যাচের ১৭৫ সব মিলিয়ে ৩৬২ জন যুগ্ম সচিব অতিরিক্ত সচিব পদোন্নতির অপেক্ষায় মুখিয়ে আছেন।

জুলাই লক্ষ্যমাত্রায় ২২০ অতিরিক্ত সচিব পদোন্নতির সুযোগ সরকারের রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১০ বছর এপিএস হিসেবে দায়িত্ব পালনকারী ৩৬ জুলাই কপিরাইট নবম বিসিএস এডমিন ক্যাডার ও সাবেক সিনিয়র সচিব শামসুল আলম এর বিশেষ প্রচেষ্টার মাধ্যমে প্রবর্তিত হওয়া ইনসিটু পদোন্নতির ফর্মুলা বিএনপি সরকার কাজে লাগালে ২৫০ থেকে ৩০০ অধিক অতিরিক্ত সচিব পদোন্নতি দেবার সুযোগ সরকারের হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও এসএসবি বোর্ড যেভাবে পদোন্নতির বাছাই প্রক্রিয়া করতে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে তা হলো,

যদি মন্ত্রনালয় ২০ তম ব্যাচের রিভিউ পদোন্নতি আগে শেষ করে তাহলে যেভাবে বাছাই প্রক্রিয়া হতে পারে, আওয়ামী লীগ আমলে ডিসি হিসেবে কর্মরতদের সংখ্যা, বিভিন্ন মন্ত্রীর পিএস ও এপিএস এর সংখ্যা, এনএসআই এর বিশেষ প্রতিবেদনে প্রশ্নবিদ্ধ আমলাদের সংখ্যা এ তালিকা থেকে বাদ পড়তে পারে। সে হিসেবে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য সংখ্যা দাঁড়াতে পারে ১০০ থেকে ১২০।

গোপালগঞ্জের মেয়ে ও বঙ্গবন্ধুর স্তুতি গায়িকা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুর্নীতির দায়ে উঠিয়ে নেয়া চট্টগ্রামের সাবেক ডিসি ফরিদা খানমকে পুনরায় ঢাকার ডিসি করার মধ্য দিয়ে পদায়নের ক্ষেত্রে বিএনপির যে উদারতা তাতে ২০ তম ব্যাচের শতভাগ পদোন্নতিও সময়ের দাবি হতে পারে।

গত ২৭ জানুয়ারি তারিখে ১০০ জন ২০ তম ব্যাচের অতিরিক্ত সচিবের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়ে বিদেশে পোস্টিং হওয়া ড. সাদিয়া শারমিন ও অ স ম আশরাফুল ইসলাম এর পদোন্নতি না আটকানোর কারণে ২০ তম ব্যাচের পদোন্নতি বঞ্চিত ১৮৭ জনের মধ্যে থেকে যারা বিদেশে পোস্টিং ছিলেন তাদেরকেও প্রমোশন না দেবার মত তেমন কোনো কারণ থাকতে পারে না বলেও সূত্র জানিয়েছে।

একই নিয়মে ২১ তম ব্যাচের ১৭৫ জনের মধ্য থেকে
আওয়ামী লীগ আমলে ডিসি হিসেবে কর্মরতদের সংখ্যা, বিভিন্ন মন্ত্রীর পিএস ও এপিএস এর সংখ্যা, মন্ত্রণালয়ে প্রভাবশালী পদে দায়িত্ব পালনকারীর সংখ্যা, এনএসআই এর বিশেষ প্রতিবেদনে প্রশ্নবিদ্ধ আমলা এ তালিকা থেকে বাদ পড়তে পারে।

সেক্ষেত্রে ২১তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তদের সংখ্যা দাঁড়াতে পারে ১১০ থেকে ১২০ জন। আবার এগুলোকে বিশেষ আমলে না নিয়েও সিংহভাগ পদোন্নতি দেয়া হতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২৪ তম ব্যাচের প্রথমে ১৩৯ জন ও পরবর্তীতে বিশেষ পদ্ধতিতে আরো তিনজন যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হবার পর ১৮০ জন উপসচিব যুগ্ম সচিব পদের জন্য অপেক্ষারত হিসেবে মন্ত্রী পরিষদ বিভাগ ও এস এস বি বোর্ডের নিকট রিভিউ পদোন্নতির জন্য ধরনা দিয়ে ফিরছেন।

বর্তমানে ২৫০ জন যুগ্ম সচিব পদ ফাঁকা এবং জুলাই পর্যন্ত যা ৩০০ তে গিয়ে দাঁড়াবে।

এই ফাঁকা পদে পদোন্নতির জন্য মন্ত্রী পরিষদ বিভাগ চাইলে রিভিউ আবেদনের প্রেক্ষিতে ২৪ তম ব্যাচের ১৮০ জনকে বাছাই এর মধ্যে রেখে অথবা বাছাই শিথিল করে পদোন্নতি দিতে পারে।

আওয়ামী লীগ আমলে ডিসিদের সংখ্যা, মন্ত্রীর পিএস ও এপিএস, মন্ত্রণালয়ে প্রভাবশালী পদ, এনএসআই এর বিশেষ প্রতিবেদনে প্রশ্নবিদ্ধ অফিসার এ তালিকা থেকে বাদ পড়তে পারে।
সে হিসেবে ২৪ তম ব্যাচের ১৮০ জন যুগ্মসচিব পদোন্নতির দৌড়ে সংখ্যা দাঁড়াতে পারে ১২০ থেকে ১৪০।
যদি রিভিউ না করে ২৫ তম ব্যাচের সাথে যুগ্ম সচিব পদোন্নতি হয় তাহলে মোট পদোন্নতি প্রত্যাশীর সংখ্যা দাঁড়াতে পারে ১৮০+২০০=৩৮০।

দুই ব্যাচের অফিসারদের বাছাই পূর্বক ইনসিটু পদোন্নতি দিলে পদোন্নতি উপযোগীদের সংখ্যা হতে পারে ২৫০-২৮০।

২৫ তম ব্যাচের পদোন্নতি প্রত্যাশীদের সংখ্যা ২০০।

আওয়ামী আমলে ডিসি, মন্ত্রির পিএস-এপিএস বিদেশে পোস্টিং, মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের ও এন এস আই এর বিশেষ বাছাই বাদ দিলে ২৫তম ব্যাচের পদোন্নতির উপযোগী অফিসারদের সংখ্যা দাঁড়াতে পারে ১৩০ থেকে ১৪০।

৩০ তম ব্যাচের ৭৯ জন উপ সচিব পদোন্নতির রিভিউ আবেদন যদি সরকার গ্রহণ করে তাহলে তাদের মধ্যে বাছাইপূর্বক ৫০ অধিক উপসচিব পদে পদোন্নতি প্রাপ্ত হতে পারেন বলে সূত্র জানাচ্ছে।

আবার ৩১ তম ব্যাচের ২৭৫ সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতির এসএসবি বিচারে আওয়ামী লীগ আমলের মন্ত্রীর পিএস এপিএস, মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদোন্নতি পদায়ন ও এনএসআইয়ের বিশেষ বাছাইয়ের বিচারে পদোন্নতি প্রত্যাশী অফিসারের সংখ্যা ২০০ থেকে ২২০ জন হতে পারে।

অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদোন্নতিতে জনাব তারেক রহমানের সরকার গঠনমূলক ও মেধা বিচারে বা বঞ্চিত অফিসারদেরকে তাদের যোগ্যতা ভিত্তিক পদোন্নতি দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আশীন রাখবেন এমনটি পদোন্নতি বঞ্চিত অফিসারদের প্রত্যাশা।

আর আমরাতন্ত্র কে গতিশীল করে মেধাবৃত্তিক আমলাতন্ত্র পূণ প্রতিষ্ঠা করে জনাব তারেক রহমানের সরকার জনগণের কাছে আস্থাভাজন ও উন্নত রাষ্ট্র গঠনে এ সকল মেধাবী অফিসারদের মাধ্যমে সুশাসন ও উন্নয়ন কাঠামো জোরদার করবেন বলে সচেতন মহল বিশ্বাস করে।

-আবদুল্লাহ জিয়া।
রাজনৈতিক, আমলাতান্ত্রিক, ও কূটনৈতিক বিশ্লেষক।

– হেড অফ নিউজ পদ্মাটিভি ২৪ লিঃ (প্রতিষ্ঠাকাল ২০২৩ )

প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বৈষম্য বিরোধী প্রেসক্লাব- এপিসি (প্রতিষ্ঠাকাল-২০২৪ এর ৬ আগস্ট )

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি -এন এল পি (প্রতিষ্ঠাকাল ২০১২ সাল এ্য ২২ অক্টোবর )

০১৫১১ ৮৬০ ৮৪০
০১৬১১ ৮৬০ ৮৪০
০১৮১১ ৮৬০ ৮৪০
০১৯১১ ৮৬০ ৮৪০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost