1. admin@pdtv24.com : admin :
  2. seomanager2026@mail.com : seomanager2026 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

“যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও অস্ত্র পাঠালো, ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প বাড়লো”

মো. রিয়াজ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বাহিনী, ডাক্তার ও অস্ত্র বাড়াচ্ছে –
ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প বাড়াতে
ওয়াল স্ট্রিট জার্নাল এর বুধবারের রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বাড়াতে পারেন, সেজন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্রুত সৈন্য, চিকিৎসক ও অস্ত্র পাঠাচ্ছে।
কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে:
স্পেশাল-অপারেশন বাহিনী: গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে স্পেশাল ফোর্স মধ্যপ্রাচ্যে মোতায়েন হয়েছে।
ফ্লাইট-ট্র্যাকিং ডেটা ও কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন।
যুদ্ধবিমান ও বোমারু:
মধ্যপ্রাচ্য জুড়ে ফাইটার জেট স্কোয়াড্রন মোতায়েন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে
B-1 বোমারু বিমানগুলো হাই অ্যালার্টে আছে। চিকিৎসা দল: গত কয়েকদিনে ১৫০ জনের বেশি ডাক্তার জার্মানির Landstuhl Regional Medical Center-এ পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে আহত সৈন্যদের চিকিৎসার প্রধান কেন্দ্র এটা। কেন এই তোড়জোড় ? সপ্তাহান্তে জর্ডানে ইরানের হামলায় ৩ জন আমেরিকান সৈন্য এবং ইরাকের একটি ড্রোন বিস্ফোরণে আরও ১ জন সৈন্য নিহত হওয়ার পর ট্রাম্প প্রশাসন ক্ষেপে গেছে।
ট্রাম্প ইরানকে শাস্তির হুমকি দিয়েছেন এবং মঙ্গলবার বলেছেন তিনি ইরানের Pickaxe Mountain-এ হামলার নির্দেশ দিতে পারেন। সেখানে ইরান পারমাণবিক সেন্ট্রিফিউজ লুকিয়ে রেখেছে বলে সন্দেহ।
B-1 বোমারু দিয়ে হামলামঙ্গলবার যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো
B-1 বোমারু দিয়ে ইরানের Revolutionary Guard Corps-এর লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
B-1 বিমান একসাথে ২৪টি ২০০০ পাউন্ডের বোমা বা ডজন খানেক ক্রুজ মিসাইল বহন করতে পারে। এটা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বড় রকমের সম্প্রসারণ। বিমানটি যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়ে গিয়েছিল।পেন্টাগন এই বিষয়ে বিস্তারিত বলতে রাজি হয়নি “নিরাপত্তার কারণে”। হোয়াইট হাউস বলেছে ট্রাম্পের হাতে “সব বিকল্পই আছে”।সাবেক CENTCOM কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল বলেন, “এই বাহিনী বাড়ানোর মানে এই না যে বড় যুদ্ধ অবশ্যম্ভাবী। মূল উদ্দেশ্য হল প্রেসিডেন্টের হাতে সবচেয়ে বেশি বিকল্প রাখা।”আরও যা পাঠানো হয়েছেF-16 জেট জার্মানির Spangdahlem ঘাঁটি থেকে, F-35 জেট ইংল্যান্ডের Lakenheath ঘাঁটি থেকে এবং আকাশে জ্বালানি দেওয়ার ট্যাংকার বিমানও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।
সারকথা: যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে পাল্টা বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে যুদ্ধ হবে কিনা সেটা ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost