বিশেষ প্রতিনিধি: শেখ হাসিনার মামাতো ভাইয়ের ছেলে শেখ ফজলে নুর তাপস ও চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল এর মালিকানাধীন প্রতিষ্ঠান মধুমতি ব্যাংক ফ্যাসিস্ট নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ফ্যাসিজম কে পুঁজি করেই ব্যাংকিং ব্যবস্থাপনা পরিচালনা করে আসছিল।

ফ্যাসিস্ট আওয়ামী ক্ষমতার পতন ঘটলেও মধুমতি ব্যাংকে রয়েছে ফ্যাসিজমের একই ধরনের ধারাবাহিকতা।
মধুমতি ব্যাংকের চাকরিরত বিভিন্ন দায়িত্বশীল অফিসারদের নানাভাবে নাজেহাল করে যাচ্ছে ব্যাংকের এইচআরডি সেকশনের দায়িত্বশীলগন।

পদ্মা টিভি ২৪ লিমিটেড এর হাতে আসা দুটি তথ্য হালনাগাতে জানা যায় যে, মধুমতি ব্যাংকের হাসনাবাদ ব্রাঞ্চের একজন অফিসার সম্প্রীতি মধুমতি ব্যাংকের চাকরি হতে অব্যাহতি গ্রহণের চিঠি দিলে দীর্ঘ সময় যাবত তার অব্যাহতি গ্রহণপূর্বক তাকে রিলিজ করছে না।

অপরদিকে মধুমতি ব্যাংকের মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান থানাধীন শেখরনগর শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আব্দুল সালাম এর স্ত্রীর অসুস্থতা জনিত বিদেশে চিকিৎসার জন্য চাকরি হতে অব্যাহতি পত্র প্রদান করলেও বাংলাদেশ ব্যাংকের নিয়ম বহির্ভূতভাবে তাকে রিলিজ দেয়নি মধুমতি ব্যাংকের শেখর নগর, সিরাজদিখান ব্রাঞ্চ।

গুরুতর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আব্দুস সালামের স্ত্রীর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
অথচ মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ আব্দুস সালামকে অব্যাহতি দিচ্ছে না।

সূত্র বলছে প্রতারণা ও জালজালিয়াতির ভিত্তির উপরে দাঁড়ানো মধুমতি ব্যাংকের ফ্যাসিজম নস্যাৎ করতে ব্যাংকের পরিচালনা পর্ষদের আমুল পরিবর্তন অতীব আবশ্যক।

অন্যথায় বাংলাদেশ ব্যাংকের নিয়ম ও চাকুরীর বিধি বহির্ভূতভাবে পরিচালনারত মধুমতি ব্যাংক দ্বারা সাধারণ ভুক্তভোগীর সংখ্যা বাড়তেই থাকবে।
Leave a Reply