1. admin@pdtv24.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

বিএনপি পরিবারের ভোটার হওয়ায় এক অফিসে ১২ বছর রেখে দুইটি পদোন্নতি বঞ্চিত। পিআরএল গমন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, মুন্সিগঞ্জ : নৌকার ভোটার বা আওয়ামী লীগ পরিবার না হলে সরকারি চাকরিতেও স্বচ্ছন্দে চাকরি করতে পারেননি বহু ভুক্তভোগী কর্মকর্তা ও কর্মচারী।

তেমনই একজন কর্মচারী পেশনে মুন্সিগঞ্জ সদর ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে ৩৬ বছর চাকরি পূর্ণ করে চলতি সপ্তাহ থেকে পিয়ারেলে গমন করেছেন ভুক্তভোগী ফারহানা চৌধুরী।

দীর্ঘ ৩৬ বছর চাকুরী জীবনে দুইটি পদোন্নতির উপযুক্ত হলেও পদোন্নতি বঞ্চিত রেখে একই অফিসে ১২ বছর অবস্থান করিয়ে পদোন্নতির জন্য এ সি আর গায়েব করে তাকে বঞ্চিত হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।

 

সূত্র বলছে, ১৯৯০ সালের ৬ জানুয়ারি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করেন ফারহানা চৌধুরী।
চাকরি জীবনের এক পর্যায়ে তার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত হন। স্বামীর চিকিৎসার জন্য সরকারি কোন সহায়তা পর্যন্ত তিনি পাননি।
স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি করে স্বামীর চিকিৎসা করানোর সময় এক পর্যায়ে ২০১৪ সালে তার স্বামীর মৃত্যু হয়।

স্বামীর চিকিৎসা করতে গিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত শুদ্ধ বিধবা এবং এতিম সন্তানদেরকে নিয়ে দুচোখে অন্ধকার দেখেন সংগ্রামী এই নারী।

যেখানে তার প্রতি সহানুভূতিশীল আচরণ করা দরকার ছিল প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সেখানে তার উপরে বৈষম্যের নিপীড়ন নেমে আসে।
ষড়যন্ত্রকারী মহল তাকে বিএনপিপন্থী কর্মচারী আখ্যা দিয়ে তার এ ছি আর গায়েব করে তার চেয়ে জুনিয়র কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা করেছে।
সেই সাথে তাকে দীর্ঘ ১২ বছর দেয়া হয়নি নতুন কোন পদায়ন।

হার্টের রোগী হিসেবে ইতিমধ্যে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় চাকরি করে আসছিলেন।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অনেক আশা নিয়ে তিনি জেলা প্রশাসনে দফায় দফায় ধরনা দেন যেন তাকে ভূতাপেক্ষ পদোন্নতি পদায়ন করা হয়।
বিগত আট মাসেও তার পদোন্নতি পদায়ন এর কোন সুরাহা করেনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

উপায়ান্তর না দেখে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার এর সুদৃষ্টি আকর্ষণের জন্য বিভাগীয় কমিশনার বরাবর বঞ্চনার কথা উল্লেখ-পূর্বক পিআরএল কালীন সময়ের এক বছর দায়িত্ব পালন করার জন্য সুযোগ প্রদান এবং রাজনৈতিক বিচারে পদোন্নতি বঞ্চনার বিষয়টি গুরুত্বের সাথে দেখে ভূতাপেক্ষ পদোন্নতি দেবারজন্য সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বঞ্চিত কয়েক হাজার কর্মকর্তা কর্মচারীকে ভূতাপেক্ষ পদোন্নতি ও ডাম্পিং থেকে নতুন কোন জায়গায় পদায়ন হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন সরকার দলীয় মতাদর্শের ভিত্তিতে বঞ্চিত সকল কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে সচেতন মহল প্রত্যাশা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost