ঢাকা : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর আদলে রাজউক এর সুবিধা দেবার আদলে শত শত গ্রাহক হতে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিচ্ছে ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেড নামক জালিয়াত প্রতিষ্ঠান।

সম্প্রতি রাজউক ও ঢাকা জেলা প্রশাসনের হাতে আসা অভিযোগের সূত্র ধরে জানা যায়, আওয়ামী লীগ আমলে কেরানীগঞ্জ এর সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চেয়ারম্যানের হাত ধরে গড়ে ওঠে এ ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেড।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক যেভাবে উন্নয়ন ফি গ্রহণপূর্বক শোয়ারেজ লাইন, বিদ্যুৎ লাইন ও রাস্তা দেবার সুবিধা দিয়ে থাকে একই সুবিধা দেবার কথা বলে শত শত গ্রাহক হতে প্লট ভিত্তিক লক্ষ লক্ষ টাকা নিয়ে প্লট বুঝিয়ে দেবার নামে প্রতারণা এবং উন্নয়ন সেবার নামে উন্নয়ন বঞ্চিত রেখে অবৈধ ও প্রতারণামূলক ব্যবসা চালিয়ে যাচ্ছে আওয়ামী পৃষ্ঠপোষক খ্যাত ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেড কর্তৃপক্ষ।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে এ প্রতিষ্ঠান সম্পর্কে রাজউকের সম্পৃক্ততার বিষয়টি আলোচনা করলে কর্তৃপক্ষ জানান,
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে যে সকল সেবা দিয়ে যাচ্ছে সেই একই সেবা বেসরকারিভাবে কেউ যদি দিতে চায় বা দেবার কথা বলে অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থ গ্রহণ করে তা নিঃসন্দেহে অপরাধ।
সাধারণ জনগণের ভূমি নিয়ে টালবাহানা করা এবং তাদের নিজেদের মালিকানা ভূমি তাদেরকে বুঝিয়ে না দেয়া টি ভূমি অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৭ ও ৮ ধারা মোতাবেক দণ্ডনীয় অপরাধ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ভূমি অপরাদের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদেরকে আইনের আওতায় আনবে ও রাষ্ট্রীয় আইন মোতাবেক সঠিক বিচার পরিচালনা করবে।

রাজউক এ সকল অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
আমরা জানতে পেরেছি কেরানীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় এ সকল প্রতারণামূলক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

রাষ্ট্র হতে যে সকল সেবা দেবার কথা তা রাজউক স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যম দিয়ে নগর উন্নয়ন এর ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে থাকে।

বেসরকারি উদ্যোগে কেউ রাজউকের ন্যায় সুবিধা দেবার কথা বললে তা সম্পূর্ণ অবৈধ হিসেবে গৃহীত হবে।
গণমাধ্যমসহ সবার কাছে আমরা এ সকল অপরাধীদের তথ্য দেবার জন্য আহ্বান জানাই।

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন করার অপপ্রয়াস ও অপ তৎপরতায় লিপ্ত হলে রাজউক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র আরো জানায়, কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় নজরুল ও তার ছয় ভাই মিলে ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেডকে কয়েক কিস্তিতে ৫ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান করে।

চুক্তির চেয়ে অধিক অর্থ প্রদান করার পরে নির্ধারিত প্লট বুঝিয়ে দেবার কথা বললেও চুক্তি মোতাবেক সাড়ে ৩ শতাংশ জায়গা বুঝিয়ে দেবার পরিবর্তে সোয়া ৩ শতাংশ জায়গা বুঝিয়ে দিতে চায় প্রতারণার উদ্দেশ্যে গড়ে ওঠা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
ভুক্তভোগী মহল মাসের পর মাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও সূরাহা মেলেনি।
পদ্মা টিভি ২৪ লিমিটেড এর হাতে আসা রাজউক চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসক বরাবর পাঠানো দুটি দরখাস্ত ঘেটে অভিযোগের সত্যতা মেলে।
ভুক্তভোগী মহলের দাবি আমাদের কাছ থেকে চুক্তির অতিরিক্ত অর্থ গ্রহণ করেও আমাদের সাথে চুক্তি মোতাবেক জায়গা বুঝিয়ে না দেয়ার এ সকল প্রতারক প্রতিষ্ঠান এর বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা আমাদের ন্যায্য জমি যেন বুঝে পেতে পারি সেজন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঢাকা জেলা প্রশাসনের জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply