1. admin@pdtv24.com : admin :
  2. seomanager2026@mail.com : seomanager2026 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

যে দল সরকারে যায় সেই দলে চারটি ক্রাইটেরিয়াতে মনোনয়ন ও মন্ত্রিত্ব দেয়া হয়

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৯২ বার পঠিত

যে দল সরকারে যায় সেই দলে চারটি ক্রাইটেরিয়াতে মনোনয়ন ও মন্ত্রিত্ব দেয়া হয়
———————-
1. ডিপ্লোম্যাটিক তথা কূটনৈতিক কোটা।
2. অ্যালায়েন্স তথা জোট কোটা।
3. কেন্দ্রীয় নেতৃত্ব ও বিশিষ্টজন কোটা।
4. তৃণমূলের পরীক্ষিত ও পরিচ্ছন্ন নেতৃত্বের ভিত্তিতে মনোনীত।
…..
1. ডিপ্লোম্যাটিক তথা কূটনৈতিক কোটা কি ও কারা কারা এই মনোনয়ন পায়?

যে দলের সাথে যেই দলের নেতৃবৃন্দ বিভিন্ন পরাশক্তির সাথে সম্পর্ক গড়ার কাজ করেন। যেমন আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্য।
এ সকল পরাশক্তির পক্ষ থেকে সেই দলের কেন্দ্রীয় পর্যায়ে একটি তালিকা পাঠানো হয় এমপি এবং মন্ত্রিত্ব দেবার জন্য।

বিএনপির যেহেতু আগামীতে সরকার গঠন করার পর্যায়ে রয়েছে সেহেতু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে পর্যায়ে এরকম তালিকা পাঠানো হয়েছে এ সকল পরাশক্তির এম্বাসি থেকে।
সূত্রমতে ধারণা করা হচ্ছে, এই কোটায় বিএনপি 40 থেকে 50 টি আসন বিন্যাস করে রেখেছে।

ডিপ্লোমেটিক কোটায় সব সময়ই বড় বড় এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিন্যাস থাকে। সেক্ষেত্রে ১০ থেকে ১৫ টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক কোটার মাধ্যমে বিন্যাস করা হবে।

এই পরাশক্তির কো’টায় যারা যারা থাকবেন তাদেরকে সর্বাগ্রে বিএনপি মনোনীত করবে এবং অনস্বীকার্যভাবে তারাই মনোনয়নপ্রাপ্ত হিসেবে এমপি হবেন এবং তাদের মধ্য থেকেই মন্ত্রিত্ব দেয়া হবে।
সেখানে বিএনপির দলের অনেক প্রার্থী এবং যোগ্য প্রার্থী থাকলেও তার প্রার্থিতা বাতিল করা হবে এবং তার সকল ত্যাগ তিতিক্ষা ও রাজনৈতিক যোগ্যতাকে হোল্ড করা হবে।
……
2. অ্যালায়েন্স তথা জোট কোটার বিন্যাস কি ও কিভাবে?

বিএনপি বিগত দীর্ঘ ১৭ বছর বিভিন্ন রাজনৈতিক সমমনা দল ও জোট নিয়ে যুগপদ আন্দোলন করেছে।
আন্দোলনের শরিকদের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে একটি তালিকা যাবে সেই তালিকায় বিএনপি দ্বিতীয় ধাপে মনোনয়ন নিশ্চিত করবে। সেখানে বিএনপির দলের অনেক প্রার্থী এবং যোগ্য প্রার্থী থাকলেও তার প্রার্থিতা বাতিল করা হবে এবং তার সকল ত্যাগ তিতিক্ষা ও রাজনৈতিক যোগ্যতাকে হোল্ড করা হবে। সেক্ষেত্রে ওই নেতাদেরকে ধৈর্যের বড়ি অবশ্যই খেতে হবে।

সূত্রমতে ধারণা করা হচ্ছে, বিএনপি এই কোটায় ২০ থেকে ৩০ টি আসন ছাড়তে পারে। এবং পাঁচ থেকে দশটি মন্ত্রিত্ব অথবা প্রতিমন্ত্রী ছাড়ার সম্ভাবনা রয়েছে।

3. কেন্দ্রীয় নেতৃত্ব ও বিশিষ্টজনদের কোটা কি ও কিভাবে বিন্যাস হয়?

বিএনপির কেন্দ্রীয় যে সকল নেতৃবৃন্দ দীর্ঘ দীর্ঘ সময় থাকতে দীক্ষা অর্জন করে নেতৃত্বের গুণাবলী অর্জন করেছেন তাদের পক্ষ থেকে এর তৃতীয় ধাপে মনোনয়ন নিশ্চিত করা হবে।

বিশিষ্ট জন ও কেন্দ্রের নেতৃত্বের কোটায় ২০ থেকে ৩০ টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেয়া হবে।
এ সকল আসনে তৃণমূলের অনেক নেতাই থাকবে তবুও তাদেরকে মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বে রাখা হবে না।
…..
4. মাঠের নেতৃত্ব ও তৃণমূলের যোগ্য নেতার নেতৃত্বের বিন্যাস?

কূটনৈতিক কোটা, জোটের কোটা ও কেন্দ্রীয় নেতৃত্বের কোটা বিন্যাসের পর যে সমস্ত সংসদীয় আসন ফাঁকা থাকবে সেখানে তৃণমূলের যোগ্য নেতাদের মধ্য হতে মনোনয়ন দেয়া হবে।
এবং এই কোটায় ৫ থেকে ১০ জন প্রতিমন্ত্রী/ উপমন্ত্রী প্রদান করা হবে।

এই চারটি ক্যাটাগরিতে বিএনপিতে মনোনয়ন দেয়া হচ্ছে ও যে সমস্ত আসন বাকি রয়েছে সেগুলিতে দেয়া হবে।
বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পরে যখন সরকার গঠন করবে তখন বিন্যাস মোতাবেক মন্ত্রিত্ব দেয়া হবে।

একজন রাজনৈতিক নেতার যোগ্যতার বিন্যাস হিসেবে চারটি ক্যাটাগরিতে বিশ্লেষিত হয়ে থাকে।

1. ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিকতা
2. . ব্যুরোক্রেটিক তথা আমলাতান্ত্রিকতা
3. ডেমোক্রেটিক তথা গণতান্ত্রিকতা

4. ইন্টেলিজেন্স তথা গোয়েন্দাবৃত্তি

যে সকল নেতা এ চারটি বিষয়ের উপরে ব্যুৎপত্তি অর্জন করেছেন তারাই এ সকল বিন্যাস অনুধাবন করতে পারবেন ও বুঝতে পারবেন।
এ সম্পর্কে তো আরো ধারনা ও তথ্যের জন্য যোগাযোগ করুন।
—–
– আব্দুল্লাহ জিয়া
– সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
– হেড অফ নিউজ,
পদ্মা টিভি ২৪ লিঃ
– প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বৈষম্য বিরোধী প্রেসক্লাব এপিসি
০১৬১১ ৮৬০ ৮৪০
০১৯১১ ৮৬০ ৮৪০ (হোয়াটসঅ্যাপ)
Www.facebook.com/pdtv24

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost