1. admin@pdtv24.com : admin :
  2. seomanager2026@mail.com : seomanager2026 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

২০ তম ব্যাচের রিভিউ আবেদন গ্রহণ, ২১ এবং ২২ তম ব্যাচের অতিরিক্ত সচিব পদোন্নাতি, ২৪ তম ব্যাচের ১৩৪ ও ২৫ তম ব্যাচের ১০৮ জন উপসচিব এর যুগ্মসচিব পদোন্নতিসহ আমলাতন্ত্র সংস্কারের দাবীতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭২৭ বার পঠিত

ঢাকা: ১৬ জুলাই বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর জহুর হোসেন চৌধুরী হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সফল রাষ্ট্রপ্রধান হতে আমলাতন্ত্র সংস্কার শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি। অনুষ্ঠানে আমলাতন্ত্র সংস্কারের নানাবিধ দিক তুলে ধরেন, এনএলপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া।

তিনি বিভাগীয় কমিশনারদের কে গ্রেড ওয়ান, বিভাগীয় প্রশাসনের ডিএলজি পদ কে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড টুতে পদায়ন, জেলা প্রশাসকদেরকে গ্রেড-৪ এ পদোন্নতিসহ সিভিল প্রশাসনের গ্রেড ফোর এ সিনিয়র উপসচিব পদ সৃষ্টিপূর্বক পাঁচশোর অধিক গ্রেড ফোরের মন্ত্রণালয় ও অধিদপ্তরে পদায়নের সুযোগ সৃষ্টি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাখা কে উপসচিব পদ মর্যাদায় গ্রেড ফাইভে পদায়ন করার আহবান জানান।

এছাড়া ২০ তম বিসিএস ব্যাচের ১৮৭ জন যুগ্মসচিব এর রিভিউ আবেদন গ্রহণপুর্বক জৈষ্ঠ্যতা দিয়ে অতিরিক্ত সচিব পদোন্নাতিসহ ২৪ তম ব্যাচের বাদ পড়া ১৩৪ জন উপসচিবকে যুগ্মসচিব পদে রিভিউ পদোন্নতি দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

ব্যাচ বাই ব্যাচ পদোন্নতির ক্ষেত্রে ২১ ও ২২ তম ব্যাচ কে অবিলম্বে ব্যাচ পদোন্নতি দেবার পাশাপাশি চাকুরীতে যোগদানের সংখ্যা অনুযায়ী শতকরা হিসাবে পদোন্নতি দেবার নিয়ম কাঠামো চালুর আহ্বান জানান এই নেতা।

এক ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদেরকে অন্য ব্যাচের সাথে পদোন্নতি দেবার চাপাচাপিতে আরেকটি ব্যাচ যেন পদোন্নতি বঞ্চিত না হয় সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয় সংবাদ সম্মেলন থেকে।

নির্ধারিত সংখ্যা এর বেশি পদোন্নতি দেয়া যাবে না এই নিয়মের বাইরে এসে চাকুরীতে যোগদানের সংখ্যা কম হলে কম সংখ্যক এবং বেশি হলে বেশি সংখ্যক অফিসার কে ব্যাচ পদোন্নতি দেবার গুরুত্ব রাষ্ট্রকে অনুধাবন করার আহ্বান জানানো হয়।
সেই হিসেবে ২০, ২১, ২২ অতিরিক্ত সচিব পদোন্নতিতে এবং ২৪ ও ২৫ তম ব্যাচের যুগ্মসচিব পদোন্নতির শতকরা হার ৬০ থেকে ৭০ ভাগ করার আহ্বান জানান আমলাতান্ত্রিক বিশ্লেষক ও এনএলপি চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া।

সুপিরিয়র সিলেকশন সার্ভিস-এসএসবি তথা আমলাদের পদোন্নতি র্বোড নতুন করে গঠন করার কিছু প্রস্তাবনা এনএলপি’র পক্ষ হতে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রাজধানীসহ ১৪ টি সিটি কর্পোরেশণে জনসেবারমান বাড়াতে ও সাধারণ জনতার দৌড়গোড়াায় সেবা পৌছনোর পাশাপাশি সিটি ম্যাজিস্ট্রেসী ব্যবহার করে আইনের শাসন কায়েম করা জরুরী করার লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকায় প্রতিটিথানার পাশাপাশি সিভিল আমলা সিটি ম্যাজিষ্ট্রেসী তথা থানা নির্বাহী কর্মকর্তা-টিএনও অফিস ও কর্মকর্তা পদায়ন করার পাশাপাশি টিএনও এর নেতৃত্বে ওয়ার্ড পঞ্চায়েত চালুর মাধ্যমে জনতারদরজায় জনসেবা বাস্তবায়ণে মাননীয় প্রধাণমন্ত্রীর সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় সংবাদ সম্মেলনের বক্তব্য হতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost