ঢাকা: আসন্ন রমজান মাস সামনে রেখে রাজধানীতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে গেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে সোমবার রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ বাজার কারওয়ান বাজার ও নিউমার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
DC যা বললেন
অভিযান শেষে ঢাকার জেলা প্রশাসক বলেন, “রমজান পর্যন্ত প্রতিদিন সকাল-বিকাল বাজার মনিটরিং চলবে। কোনো ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত মুনাফা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্য সাধারণ মানুষ যেন স্বস্তিতে নিত্যপণ্য কিনতে পারে।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঠিক মূল্য তালিকা টাঙানো এবং ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। প্রশাসন জানায়, জনস্বার্থে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Leave a Reply