নারায়ণগঞ্জ : ভূমি অপরাধ মামলায় যিনি বিজয়ী হলেন তাকে তার বাড়ি বুঝিয়ে দেবার জন্য জেলা প্রশাসক মহোদয়ের এই প্রজ্ঞাপন টি কে এখনো বাস্তবায়ন করেননি নারায়ণগঞ্জ সদর শাখার সহকারী কমিশনার ভূমি।
৩৮ তম বিসিএস এডমিন ক্যাডার সাদিয়া আক্তার(১৯১৫৫)।

নারায়ণগঞ্জ সদর শাখার কাশিপুর ইউনিয়ন অধীন দেওভোগ এলাকার একটি বাড়ি স্থানীয় ভূমিদস্যু গং দখলপূর্বক ভাড়া উঠিয়ে নিচ্ছিল।

পদ্মা টিভি ২৪ লিমিটেড এর হেড অফ নিউজ ও ন্যাশনাল লেবার পার্টি- এনএলপি এর
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া কে ভুক্তভোগী মহল বিষয়টি জানালে তিনি তাদেরকে সহযোগিতায় এ মজলুম পরিবারের পাশে থাকার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা কামনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর দপ্তরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার ২০২৩-৭/৮ ধারার আইনে দীর্ঘ চার মাস আইনগত বিষয়ের লড়াইয়ের মাধ্যমে জমির ও বাড়ির মালিক সোনালী আক্তার তথা প্রথম পক্ষ মামলায় বিজয় হোন।
ভূমি দস্যু হতে সরকার বাড়িটি মুক্ত করার জন্য জেলা প্রশাসক ২৯ তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রায়হান কবির এর স্বাক্ষরিত চিঠি সহকারী কমিশনার সাদিয়া আক্তার নারায়ণগঞ্জ সদর সার্কেলে সরকারি চিঠিটি পৌঁছায় ২০ জুলাই ২০২৬।
বাড়িটি যেন অবিলম্বে দখলমুক্ত করা হয় সেজন্য ভুক্তভোগী মহল সোনালী আক্তার এসিল্যান্ডের সাথে দেখা করতে গেলে পরপর ৩ দিন তার সাথে দেখা করেননি এসিল্যান্ড।
উপরন্ত তারা যেন এসিল্যান্ডের সাথে দেখা করতে দোতলায় না ওঠেন এমন নির্দেশ দেয়া হয় এসিল্যান্ড অফিসের কর্মচারীদের কে।
আজ ২৩ জুলাই বৃহস্পতিবার ভুক্তভোগী সোনালী আক্তার এসিল্যান্ডের সাথে দেখা করতে গেলে পুনরায় তার সাথে খারাপ ব্যবহার করে অফিস থেকে বের হতে বলা হয়।
বিষয়টি জেলা প্রশাসনের নজরে জানানোর পাশাপাশি ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শাখার যুগ্ম সচিব ২১ তম বিসিএস এডমিন ক্যাডার জনাব আজমল হোসেন মহোদয় ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় এসিল্যান্ড সাদিয়া আক্তার কে কল করে সরকারি আদেশ বাস্তবায়নের ব্যাপারে আদেশ প্রদান করেন।
ভুক্তভোগী মহল এর পাশে কেন পদ্মা টিভি ২৪ লিমিটেড ছিল সেজন্য বিগত এত তারিখ ২১ জুন বেলা ১১ টা ৫৩ মিনিটে এসিল্যান্ড সাদিয়া আক্তার
পদ্মা টিভি ২৪ হেড অফ নিউজ আব্দুল্লাহ জিয়াকে কল করে নানা বিষয়ে প্রশ্ন করেন।
ভূমিদস্যু কর্তৃক নির্যাতিত সোনালী আক্তার কে ইতিপূর্বে আর নারায়ণগঞ্জ সদর শাখার এসিল্যান্ড সাদিয়া আক্তার দুই দফা ডেকে নিয়ে নানাবিদ প্রশ্নবানে জর্জরিত করেন।
সাংবাদিক যদি তার কাজে এ বাড়ির দখলমুক্ত করার কাজে সহযোগিতা করে তাহলে তার সমস্যা হবে এমন ভয়-ভীতি ও এসিল্যান্ড এর পক্ষ থেকে সোনিয়া আক্তার ও তার পিতা সিরাজউদ্দীনকে দেখানো হয়।
Leave a Reply