মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের সাথে সিনিয়র সচিব (পিআরএল) শামসুল আলমের সাক্ষাৎকালে আসন্ন নির্বাচনে জনপ্রশাসন এবং সরকারের সার্বিক আয়োজন ও নিরপেক্ষ দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করা হয়।
মাঠপ্রশাসনে কর্মরত জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। এসময় দল মত ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের উর্ধে থেকে কর্মকর্তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে।
জেলা প্রশাসকদের রাজনৈতিক পরিচিতি সংক্রান্ত প্রচারণা সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব উষ্মা প্রকাশ করেন। অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শেখ আব্দুর রশিদ বিসিএস ১৯৮২ ব্যাচের সদস্য, ২০১৪ সালে অতিরিক্ত সচিব হিসাবে স্বাভাবিক অবসরে যান। ২০২৪ সালের পটপরিবর্তনের পরে ১৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিযুক্ত হন। অন্যদিকে সিনিয়র সচিব মো. শামসুল আলম নবম বিসিএস (১৯৮৮ ব্যাচের) সদস্য।
তিনি জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ‘৩৬ জুলাই’র প্রবর্তক। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসাবে নথিতে অনুমোদন করেন। কিন্তু কিছু বাধার মুখে তিনি এখনও দায়িত্ব নেয়ার জন্য অপেক্ষমান।