Logo
শিরোনাম :
আওয়ামী প্রেসিইজমে বৈধ সম্পত্তির নামজারী বাতিল হয়। পট পরিবর্তনে পুনরায় মিসকেস আবেদন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করে সংবিধান সংশোধন দাবী ফ্যাসিষ্ট আমলে ক্ষমতা প্রয়োগে জাল সনদে নামজারী নিলেও পট পরিবর্তনে তদবিরে ফল প্রাপ্তির প্রচেষ্টা তারেক রহমানের নেতৃত্বে আমলাতন্ত্র বৈষম্যহীন অসাম্প্রদায়িক হবার প্রত্যাশা কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলাতান্ত্রিক গঠন যেভাবে হতে যাচ্ছে আওয়ামী আমলের পানিসমেন্ট পোস্টিংএ একজন কর্মচারীর করুণ পরিণতি প্রধানমন্ত্রী হিসেবে সফল হতে গেলে তারেক রহমানকে আমলাদের ঢেলে সাজাতে হবে নির্বাচনে জনপ্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে মন্ত্রিপরিষদ সচিবের আহ্বান সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ, আহত ১০
HEL [tta_listen_btn]

সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ, আহত ১০

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনা-২ সংসদীয় আসনের পাবনার সুজানগরে মহিলা কর্মীসহ জামায়াতের নেতাকর্মীদের প্রচারণায় বাঁধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় দুইজন নারীকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও পৌর এলাকার চর সুজানগর এবং আহমদপুরের সৈয়দপুরে জামায়াতের কর্মীদের বাধা ও মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর মাঝপাড়া, চর সুজানগর এবং আহমদপুরের সৈয়দপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক, জামায়াতের মহিলা কর্মী মার্জিয়া খাতুন, ফিরোজা বেগম বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকহাট ইউনিয়নের মাওঃ রফিকুল ইসলামের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা ভোটের প্রচারণা চালাতে যান। এসময় হুমায়ূন, সুমন, সেলিম, বন্দের মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী প্রথমে মহিলা কর্মীদের বাধা দেন। মহিলা কর্মীদের মারধর করলে পাশে থাকা পুরুষ কর্মীরা এগিয়ে যান। এসময় তাদেরকেও এলোপাথাড়ি মারধর করা হয়। এতে ১০ জন আহত হোন। আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও সুজানগর পৌর এলাকার চর সুজানগরের মহিলা কর্মীদের বাধা ও মারধর করা হয়। আর আহমদপুর ইউনিয়নের সৈয়দপুরে ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রচারণায় বাঁধা দেয়া হয়।
এসব ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা। মিছিলটি ভবানিপুর পশ্চিম পাড়া থেকে শুরু হয়ে সুজানগর বাজার প্রদক্ষিণ করে আবার ভবানিপুর পশ্চিম পাড়ায় এসে শেষ হয়।
এবিষয়ে পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান জানান, আজকে সুজানগরে ৩টি ঘটনা জানতে পেরেছি এবং ইতোমধ্যেই স্বপ্রণোদিত ভাবেই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে পাবনা-২ আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব বলেন, এগুলো কে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি ইউএনওকে (সহকারী রিটার্নিং কর্মকর্তা) যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

Theme Created By Raytahost.Com