Logo
শিরোনাম :
আওয়ামী প্রেসিইজমে বৈধ সম্পত্তির নামজারী বাতিল হয়। পট পরিবর্তনে পুনরায় মিসকেস আবেদন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করে সংবিধান সংশোধন দাবী ফ্যাসিষ্ট আমলে ক্ষমতা প্রয়োগে জাল সনদে নামজারী নিলেও পট পরিবর্তনে তদবিরে ফল প্রাপ্তির প্রচেষ্টা তারেক রহমানের নেতৃত্বে আমলাতন্ত্র বৈষম্যহীন অসাম্প্রদায়িক হবার প্রত্যাশা কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলাতান্ত্রিক গঠন যেভাবে হতে যাচ্ছে আওয়ামী আমলের পানিসমেন্ট পোস্টিংএ একজন কর্মচারীর করুণ পরিণতি প্রধানমন্ত্রী হিসেবে সফল হতে গেলে তারেক রহমানকে আমলাদের ঢেলে সাজাতে হবে নির্বাচনে জনপ্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে মন্ত্রিপরিষদ সচিবের আহ্বান সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ, আহত ১০
HEL [tta_listen_btn]

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

Oplus_131072

মোহাম্মদ কায়সার উদ্দিন, টেকনাফ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা এসব ইয়াবা উদ্ধার করেন। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
আটক ব্যক্তির নাম শহীদ হোসেন (৪০)। তার পিতার নাম মৃত মমতাজ মিয়া। তিনি টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, টেকনাফ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ইয়াবা দেশে প্রবেশের চেষ্টা চালায় চক্রগুলো। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে প্রায়ই বিপুল পরিমাণ মাদক জব্দ হচ্ছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

Theme Created By Raytahost.Com