২০ তম ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারদের জন্য নানারকম সুখবর আনতে চাচ্ছে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সদ্য সরকারে যাওয়া বিএনপি।
দলের চেয়ারপারসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলাদেরকে ঢেলে সাজানোর কাজ ত্বরান্বিত গতিতে এগিয়ে চলেছে।
আওয়ামী লীগ আমলে ও অন্তবর্তী কালীন সরকারের আমলে বঞ্চিত অফিসাররাই অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে থাকছেন।
১৬০ এর অধিক অতিরিক্ত সচিব পদ ফাঁকা থাকার মধ্য থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১২৪ জন অতিরিক্ত সচিব এর অনেকেই দপ্তর না পাওয়ায় আগের পদে ইন সিটু ভাবে দায়িত্ব পালন করছেন।
২০ তম ব্যাচের ২৭৬ জনের মধ্যে ৯১ জন অতিরিক্ত সচিব হওয়ায় বিপুল সংখ্যার অতিরিক্ত সচিব গণ তারেক রহমানের সরকারের বিশেষ পছন্দের হবেন বলে সূত্র জানাচ্ছে।
কেননা সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২০ ব্যাচের অফিসারদের অনেকেরই বেশ কয়েক বছর চাকরির মেয়াদ রয়েছে।
এক্ষেত্রে দাপ্তরিকভাবে অতিরিক্ত সচিব পদের বেশিরভাগই বেশিদিন চাকরির বয়স থাকা ২০ তম ব্যাচের অফিসারদেরকে নিয়ে দীর্ঘ সময়ের পরিকল্পনা করছে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার।
অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে ২৭ জানুয়ারি ২০২৫ এ যে প্রমোশন ঘোষিত হয় তাতে ২০ তম ব্যাচের প্রথম স্থান অধিকারী কে প্রমোশন না দেয়ায় ১৮০ জন যুগ্ম সচিবের মধ্য থেকে ১০০ জনের রিভিউ যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব প্রোমোশনের আলোচনা চলছে। এসএসবির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ হতে এ সূত্র মিলেছে।
বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রাইজ পোস্টিং বা বিশেষ সুবিধা ভোগী অফিসার ছাড়া বঞ্চিত অফিসাররা এ তালিকায় অগ্রগণ্য থাকবেন বলে সূত্র আরো জানাচ্ছে।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢালাওভাবে ৮২ ব্যাচের একাধিক অফিসারকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একাধিক সচিবকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসনের প্রেষণে রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই খালি কৃত চেয়ারগুলিতে নতুন সচিব প্রমোশন প্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।
সেক্ষেত্রে ১১,১৩, ১৫, ১৭ ও ১৮ তম ব্যাচের অফিসারদের অনেককেই সচিব পদোন্নতিতে দেখা যাবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবার পরে ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ৮ বিভাগীয় কমিশনারদের পরিবর্তনের আলোচনা চলছে।
২৮ ও ২৯ তম ব্যাচের অফিসারদের নিয়ে জেলা প্রশাসক, ২০ তম ব্যাচের অফিসারদের নিয়ে বিভাগীয় কমিশনার ঘোষণা করার তথ্য বিশেষ সূত্রে জানা গেছে।
গত বছরের ২৭ জানুয়ারির ব্যাচ প্রমোশনের পর ২১তম ব্যাচের প্রমোশনের এসএসবি চলমান থাকার তথ্য জানা গেছে।
১২৪ জন অতিরিক্ত সচিব প্রমোশন দেওয়ার কারণে দুই শত অধিক যুগ্ম সচিব পদ ফাঁকা হয়ে পড়েছে।
সেক্ষেত্রে ২৪ তম ব্যাচের বঞ্চিত অফিসারদের রিভিউ প্রমোশনের আলোচনা এসএসবি বোর্ড সূত্র বলছে।
২৫ তম ব্যাচ যুগ্ম সচিব প্রমোশনের জন্য পাইপলাইনে রয়েছে।
সূত্র আরো জানাচ্ছে ২৫ তম ব্যাচ যুগ্ম সচিব প্রমোশন প্রাপ্ত হবার পরপরই ৩১ তম ব্যাচ উপসচিব প্রমোশনের জন্য পাইপ লাইনে চলে আসবে।
আর এ গঠনমূলক পরিবর্তন নিয়েই জনাব তারেক রহমান বাংলাদেশী ভূখণ্ডের জাতি গোষ্ঠীর কল্যাণার্থে নানাবিদ কল্যাণমুখী কর্মকান্ড ত্বরান্বিত করবেন বলে সচেতন মহলের বিশ্বাস।
–আব্দুল্লাহ জিয়া।
রাজনৈতিক, আমলাতান্ত্রিক, ও কূটনৈতিক বিশ্লেষক।
– হেড অফ নিউজ পদ্মাটিভি ২৪ লিঃ (প্রতিষ্ঠাকাল ২০২৩ )
প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বৈষম্য বিরোধী প্রেসক্লাব- এপিসি (প্রতিষ্ঠাকাল-২০২৪ এর ৬ আগস্ট )
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি -এন এল পি (প্রতিষ্ঠাকাল ২০১২ সাল এ্য ২২ অক্টোবর )
০১৫১১ ৮৬০ ৮৪০
০১৬১১ ৮৬০ ৮৪০
০১৮১১ ৮৬০ ৮৪০
০১৯১১ ৮৬০ ৮৪০