Logo
শিরোনাম :
আওয়ামী প্রেসিইজমে বৈধ সম্পত্তির নামজারী বাতিল হয়। পট পরিবর্তনে পুনরায় মিসকেস আবেদন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করে সংবিধান সংশোধন দাবী ফ্যাসিষ্ট আমলে ক্ষমতা প্রয়োগে জাল সনদে নামজারী নিলেও পট পরিবর্তনে তদবিরে ফল প্রাপ্তির প্রচেষ্টা তারেক রহমানের নেতৃত্বে আমলাতন্ত্র বৈষম্যহীন অসাম্প্রদায়িক হবার প্রত্যাশা কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলাতান্ত্রিক গঠন যেভাবে হতে যাচ্ছে আওয়ামী আমলের পানিসমেন্ট পোস্টিংএ একজন কর্মচারীর করুণ পরিণতি প্রধানমন্ত্রী হিসেবে সফল হতে গেলে তারেক রহমানকে আমলাদের ঢেলে সাজাতে হবে নির্বাচনে জনপ্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে মন্ত্রিপরিষদ সচিবের আহ্বান সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ, আহত ১০
HEL [tta_listen_btn]

আওয়ামী প্রেসিইজমে বৈধ সম্পত্তির নামজারী বাতিল হয়। পট পরিবর্তনে পুনরায় মিসকেস আবেদন

আশরাফ হোসেন বাবু: মুন্সীগঞ্জ :
মুন্সিগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নের নুরুল ইসলাম ছৈয়ালের বৈধ সম্পত্তি আওয়ামী প্রেসিইজমের ক্ষমতা ব্যবহার করে নামজারী বাতিল করে সে সময়ে কর্মরত ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ার সহ এসিল্যান্ড গং। পট পরিবর্তনে পুনরায় নামজারি পুন: বহালের আবেদন করেছেন মুক্তিযোদ্ধা ও বিএনপি পরিবারের নুরুল ইসলাম ছৈয়াল।

সুত্র বলছে, নুরুল ইসলাম ছৈয়াল এর পিতা মরহুম হাজী নওয়াব আলী ছৈয়াল ১৯৬৮ সালে পাকিস্তান সরকারের জমির নিলামে অংশ নিয়ে ১৩৬ শতাংশ সম্পত্তি বন্দোবস্ত দলিল হিসেবে ক্রয় করে নিজ মালিকানাপ্রাপ্ত হন।

পরবর্তীতে মুন্সীগঞ্জ ভূমি অফিসের মাধ্যমে আর এস দাগ ১৪২৩ দাগে চল্লিশ শতাংশ, ১৪২৪ দাগে ৩৪ শতাংশ এবং ১৪২৫ দাগের ৩২ শতাংশ জমি মালিকানা পান এবং বন্দোবস্ত দলিল আকারে ১০৬ শতাংশ জমির নামজারি করে দেয় উপজেলা ভুমি প্রশাসন।

বিএনপি পরিবারের এ ব্যক্তির সম্পত্তির ভোগ দখলের জন্য বিগত দেড় দশক আগে মুন্সিগঞ্জ সদরের মহাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাথে জড়িত একাধিক ব্যক্তি উক্ত সম্পত্তি ভোগদখল করার জন্য উপজেলা ভূমি প্রশাসনের কানুনগো এর মাধ্যম দিয়ে প্রভাব খাটিয়ে নুরুল ইসলাম সওয়াল এর উত্তরাধিকার সম্পত্তি নামজারি বাতিল করে দেয়।
পরিস্থিতিকে অনুকূলে আনতে নুরুল ইসলাম ছৈয়াল হাইকোর্টে মামলার রায়ের মাধ্যমে তার জমির মালিকানার বৈধতা পান।

২৪ এর ৫ জানুয়ারির পট পরিবর্তনের পর নুরুল ইসলাম ছৈয়াল তার ওয়ারিশ সম্পত্তির নামজারি ফিরে পাওয়ার জন্য দফায় দফায় যোগাযোগ করলেও স্থানীয় ভূমি প্রশাসন থেকে কোন সহযোগিতা পাননি।

২০২৬ এর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার ক্ষমতায় আসার মাধ্যমে গণতন্ত্রের সঠিক বিকাশ ও বঞ্চিত মানুষের অধিকারের প্রয়োজনে তিনি তার সম্পত্তি ফিরে পাবার আশায় ১০৬ শতাংশ জমির নামজারির জন্য ইউনিয়ন ভূমি অফিসে মিসকেস আবেদন করেছেন।

পদ্মাটিভি২৪ কে নুরুল ইসলাম ছৈয়াল জানান, আমি ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তিত্ব। আমার পৈতৃক সম্পত্তি ভোগ দখলের চক্রান্ত করেছিল। আমি আশা করছি আমার জমির নামজারি পুনরায় বহাল করে আমার মালিকানা ফিরিয়ে দিবেন এটি একান্ত কামনা।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি শহীদ জিয়ার সন্তান। বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের জন্য কাজ করবেন এটি আমরা প্রত্যাশা করি।
কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকেই আমার পিতাসহ আমাদের পরিবার মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিলাম।

মুন্সিগঞ্জ সদরের মহাখালী ইউনিয়নের ভূমিদস্যদের তালিকা :
০১। সুলতান বেপারী। সাবেক চেয়ারম্যান, মহাকালী। পিতা: আ: মতিন যেপায়ী। (মৃত)। গ্রাম = মধ্য মহাকালী।
০২। রিয়াজুল ইসলাম ফিরোজ। পিতা: সাবেক চেয়ারম্যান, মহাকালী ইউনিয়ন পরিষদ। গ্রামঃ মধ্য মহাকালী ।
০৩। ছাত্তার ঢালী,-পিতাঃ আবুল বাশার ঢালী। গ্রাম : উত্তর মহাকালী।
০৪। মোঃ ছাত্তার শেখ। পিতাঃ ইমান আলী,
গ্রামঃ মধ্য মহাকালী।
০৫। বাবুল ছৈয়াল, গ্রাম : উত্তর মহাকালী।
০৬। ভা কামাল ছয়াল –মহাকালী।
০৭। ডা আলমগীর ঢালী-পিতাঃ বাশার ঢালী
গ্রাম: উত্তর মহাকালী।
০৮। বিরেন সিকদার, সাধারন সম্পাদক, মহাকালী ইউনিয়ন আওয়ামীলীগ।
০৯। দেলোয়ার হোসেন, পিতাঃ হাতেম। গ্রামঃ কেওয়ায় প্রমুখ।

এবং ১০। মোহাম্মদ আলী- গ্রাম: নুরাইতলী, মহাকালী, সদর, মুন্সীগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

Theme Created By Raytahost.Com