বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক পালাবদলের সময়ে যে সকল আমলাদের নিয়োগ দেয়া হয়েছিল তা নিয়ে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমলাদেরকে দ্বিধা বিভক্ত করা হয়েছিল।
৭৩ থেকে ৭৫ সালে বিসিএস প্রথম ব্যাচ। ৭৮-৮৩ পর্যন্ত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যাচ। ১৯৮৪ সাল হতে ১৯৯০ সময় কালে পঞ্চম, ষষ্ট, সপ্তম, অষ্টম ব্যাচ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে ৯ম, ১০ম, ১১তম, ১৩ তম ও ১৫ তম ব্যাচ।
শেখ হাসিনার আমলে ১৭, ১৮ ও ২০ তম ব্যাচ।
চারদলীয় জোট সরকারের আমলে ২১, ২২, ২৪ ও ২৫ তম ব্যাচ। ওয়ান ইলেভেনের আমলে ২৭ তম ব্যাচ এবং সর্বশেষ শেখ হাসিনার আমলে ২৮-৪৫ তম এডমিন ব্যাচ চাকরিতে যোগদান করে।
বিসিএস এডমিন ক্যাডারের অফিসারদের ১৯৭৩ সাল থেকে শুরু হয়ে বর্তমান অবধি
একমাত্র ২০ তম বিসিএস ব্যাচ ছাড়া কোন ব্যাচকে বৈষম্যমূলকভাবে পদোন্নতি বঞ্চিত করা হয়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগের ৯৬ সাল থেকে ২০০১ সালের আমলে ১৭,১৮ ও ২০ তম ব্যাচের চাকুরী জীবন শুরু হয়।
২৪ এর জুলাই বিপ্লবের পর বিভিন্ন ব্যাচের বঞ্চিত অফিসারদের শতভাগ প্রমোশনের ঘটনা থাকলেও একমাত্র ২০ তম ব্যাচকে ট্যাগ লাগিয়ে ৩৪ ভাগ পদোন্নতি দেয়া হয়েছে যা বিসিএস এডমিন ক্যাডার এর ইতিহাসে বিরল এক ঘটনা।
সূত্র বলছে, ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস ব্যাচে অ্যাডমিন ক্যাডারের চাকরিতে যোগদান করা সর্বশেষ ১০০ জন অফিসারের মধ্যে ১০০ জনকে অর্থাৎ শতভাগ অতিরিক্ত সচিব পদোন্নতি দেয়া হয়।
শেখ হাসিনার শাসনামলে ১৯৯৬ সালে ১৭ তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের চাকরিতে যোগদান করা সর্বশেষ ও সর্বমোট ৯০ জন অফিসারের মধ্যে ৯০ জনকে অর্থাৎ শতভাগ অতিরিক্ত সচিব পদোন্নতি দেয়া হয়।
১৯৯৯ সালে ১৮ তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের চাকরিতে যোগদান করা সর্বমোট ১৩০ জন অফিসারের মধ্যে ১৩০ জনকে অর্থাৎ শতভাগ অতিরিক্ত সচিব পদোন্নতি দেয়া হয়।
২০০১ সালের জুনে যোগদানকৃত ২০তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের চাকরিতে যোগদান করা সর্বমোট ২৮৫ জন অফিসারের মধ্যে ১০০ জনকে অর্থাৎ মাত্র ৩৪ % অতিরিক্ত সচিব পদোন্নতি দেয়া হয়।
শুধু তাই নয় একমাত্র ২০ তম ব্যাচে সাম্প্রদায়িক দৃষ্টিকোণে প্রমোশন বঞ্চিত করা হয় হিন্দুধর্মাবলম্বী আমলাদের। যা এক বিরল ঘটনা।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ১৮ জন হিন্দু আমলাদের উপেক্ষা করে শতভাগ পদোন্নতির জায়গায় মাত্র ৩৪ ভাগ অফিসারকে অতিরিক্ত সচিব পদোন্নতি দেয়াকে কেন্দ্র করে আমলাতন্ত্রে বড় ধরনের গুঞ্জন ও অসামঞ্জস্যতা সৃষ্টি হয়েছে।
২০২৫ সালের ২৭ জানুয়ারিতে ২০ তম ব্যাচের ২৮৫ জন যুগ্মসচিব এর মধ্যে ১০০ জনকে অতিরিক্ত সচিব পদোন্নতির মধ্যে মোট ১৮ জন হিন্দু আমলার একজন হিন্দু অফিসারকেও পদোন্নতি না দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাম্প্রদায়িক দোষে দোষী সাব্যস্ত করার সুযোগ তৈরি হয়েছে।
কেন এ বিপুলসংখ্যক ২০ তম ব্যাচের আমলাগণকে পদোন্নতি দেয়া হয়নি এবং কেন সম্প্রদায়িক চেতনা বাস্তবায়নকল্পে হিন্দু ধর্মালম্বী আমলাদের একজনকেও পদোন্নতি দেয়া হয়নি তা নিয়ে বিশিষ্টজনেরা উদ্বেগ প্রকাশ করেছেন।
২০২৬ এর ১২ ফেব্রুয়ারি নির্বাচিত বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণপূর্বক বঞ্চিত এ আমলাগণ হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা মনে করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে অসাম্প্রদায়িক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও বৈষম্যমূলকভাবে বঞ্চিত এ বিপুল সংখ্যক অফিসারদের শতভাগ যুগ্ম সচিব হতে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ব্যাচ বৈষম্য দূর করবেন।
যেহেতু ব্যাচ বাই ব্যাচ প্রমোশন সেহেতু গত ২৭ জানুয়ারি তারিখের সাথে জ্যেষ্ঠতার পদোন্নতি দাবি করেছেন বঞ্চিত এই সকল আমলাগন।
–আব্দুল্লাহ জিয়া।
রাজনৈতিক, আমলাতান্ত্রিক, ও কূটনৈতিক বিশ্লেষক।
– হেড অফ নিউজ পদ্মাটিভি ২৪ লিঃ (প্রতিষ্ঠাকাল ২০২৩ )
প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বৈষম্য বিরোধী প্রেসক্লাব- এপিসি (প্রতিষ্ঠাকাল-২০২৪ এর ৬ আগস্ট )
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি -এন এল পি (প্রতিষ্ঠাকাল ২০১২ সাল এ্য ২২ অক্টোবর )
০১৫১১ ৮৬০ ৮৪০
০১৬১১ ৮৬০ ৮৪০
০১৮১১ ৮৬০ ৮৪০
০১৯১১ ৮৬০ ৮৪০