Logo
শিরোনাম :
আওয়ামী প্রেসিইজমে বৈধ সম্পত্তির নামজারী বাতিল হয়। পট পরিবর্তনে পুনরায় মিসকেস আবেদন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করে সংবিধান সংশোধন দাবী ফ্যাসিষ্ট আমলে ক্ষমতা প্রয়োগে জাল সনদে নামজারী নিলেও পট পরিবর্তনে তদবিরে ফল প্রাপ্তির প্রচেষ্টা তারেক রহমানের নেতৃত্বে আমলাতন্ত্র বৈষম্যহীন অসাম্প্রদায়িক হবার প্রত্যাশা কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলাতান্ত্রিক গঠন যেভাবে হতে যাচ্ছে আওয়ামী আমলের পানিসমেন্ট পোস্টিংএ একজন কর্মচারীর করুণ পরিণতি প্রধানমন্ত্রী হিসেবে সফল হতে গেলে তারেক রহমানকে আমলাদের ঢেলে সাজাতে হবে নির্বাচনে জনপ্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে মন্ত্রিপরিষদ সচিবের আহ্বান সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ, আহত ১০
HEL [tta_listen_btn]

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ভিপি সম্পত্তি হাত বদল

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন এলাকায় ভিপি সম্পত্তি অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হাত বদল করার তথ্য মিলেছে।

সুদীর্ঘ 20 বছর যাবত সরকারের ভি পি সম্পত্তি ইজারা গ্রহনকারী ও ভোগ দখলকারী কর আদায়কারীর
সম্পত্তি রাজনৈতিক ক্ষমতা প্রয়োগে অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিস্ট আমলের দোসরদেরকে ইজারা দেয়ার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য যে, যাদেরকে ইজারা দেয়া হয়েছে তারা ফ্যাসিস্ট আওয়ামী ক্ষমতাশালী হওয়ায় ভোগ দখলকারীদের কাছে এসে জায়গাটি বুঝে নেবার চেষ্টাটিও করেনি বরং প্রশাসনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

এমন চারজন ব্যক্তির জমি হাত বদলের ঘটনার তথ্য পদ্মাটিভি২৪ এর কাছে এসেছে।

ভিপি সম্পত্তি কেস নম্বর ৯৯৩/৭৯ ইজারা আদায়কারী শেখ নূর মোহাম্মদ।
পিতা: মৃত মিন্নত আলী
গ্রাম: চারীগাও, হাসাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ।

  1. ডিপি সম্পত্তি ২৭০/৭০ মোঃ মোতালেব মোল্লা, পিতা আব্দুল মজিদ মোল্লা। গ্রাম: কাদিশাল, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।
  2. ভিপি সম্পত্তি ২৫৮/৭৬ মোহাম্মদ ফজল, পিতা: শেখ লালচান। গ্রাম: হাশাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
  3. ভিপি সম্পত্তি ৫১২ অবলিক ৭৯ মরু মন্ডল। পিতা: মৃত হরে কৃষ্ণ মন্ডল। গ্রাম: লক্ষ্মীবিলাস, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।

সূত্র জানায়, বিগত দুই বছর ইজারা আদায়কারী এবং জমি ব্যবস্থাপনাকারী ব্যক্তিদেরকে বিনা নোটিশে অন্য ব্যক্তিদেরকে ইজারা দেয়া হয়েছে।

বিষয়টি সিরাজদিখান উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি কর্মকর্তার নিকট জানালেও তারা দীর্ঘ সময়েও কোনো সুরাহা করেননি।

উল্লেখ্য যে, এই ভিপি সম্পত্তি ফ্যাসিস্ট আমলের দোসরকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোটা উৎকোচের বিনিময়ে হস্তান্তরের ব্যাপারটি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মহল থেকে জানা গেছে।

ভুক্তভোগী কর আদায়কারী ভিপি সম্পত্তি ভোগদখলকারী ব্যক্তিবর্গ বলেন,
আমরা দীর্ঘ বছর দায়িত্বের সাথে এই জমি চাষাবাদ করে আসছি এবং রাষ্ট্রকে নিয়মিত খাজনা আদায় করছি।
কিন্তু বিগত দুই বছর যাবত আমরা খাজনা আদায় করতে পারছি না কেননা আমাদের দখলকৃত সম্পত্তি অন্যের নামে অবৈধ পন্থায় ইজারা দেয়া হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বিষয়টি গুরুত্বের সাথে দেখে অবিলম্বে সুরাহা করবেন এই প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

Theme Created By Raytahost.Com